অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে প্রেম ও বিয়ে কোনো নতুন ঘটনা নয়। অনেক নায়িকাই বিয়ে করেছেন ক্রিকেটারদের। এবার সেই তালিকায় আরও একটা নাম জুড়তে চলেছে।
যদিও এই বলিউড অভিনেত্রী আবার ভারতীয় কোনো ক্রিকেটার নয়, মন দিয়ে বসেছেন এক আফগানিস্তান ক্রিকেটারকে।
সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে ডেট করছেন আরশি খান। যিনি একসময় ঝড় তুলেছিলেন বিগ বস ১১-তে।
সূত্র দাবি করেছে, ‘আরশি এবং আফতাব দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এবং তারা দুজনেই বিয়ে করে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন।