আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

Hemait Sujon
1 Min Read
আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার ট্রাইব্যুনালে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

সর্বোচ্চ সাজার যোগ্য হলেও কম শাস্তি দেয়া হবে রাজসাক্ষী হওয়া মামুনকে।

জুলাই অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অপরাধের প্রমাণ মিলেছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রায় পড়া শুরু হয়।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল বলেছেন, পরিকল্পিত ও ব্যাপক পরিসরে মানবতাবিরোধী অপরাধ হয়েছে।

TAGGED:
Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।