৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয় সরকার: প্রেস সচিব

Hemait Sujon
2 Min Read

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইনপ্রণেতার পাঠানো চিঠি নিয়ে আমি অন্তত অবগত না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে চিঠির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই চিঠিটা আমি অন্তত দেখি নাই। আমি এ বিষয়ে জানি না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, নির্বাচন কমিশন পার্টি হিসেবে তাদের রেজিস্ট্রেশন বাদ দিয়েছে। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না।

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এ ছাড়া সিম বা ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে। টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে। সেটাকে আসলে এড্রেস করাটা এখন খুবই জরুরি।

শফিকুল আলম বলেন, জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই ল’য়ের মাধ্যমে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নসহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিটিআরসির সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি’ শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষা প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস (সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট) নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে। অধ্যাদেশে আইন উপদেষ্টা প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুক ইন্টারসেপশন সংক্রান্ত অনুবাদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যবলী কার্যাবলী সম্প্রদান করবে।

Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।