আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন , বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বিকেলে (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা বলেন।
প্রসঙ্গত, গতকাল ১৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের দু’টি গণভোট আইনের মাধ্যমেই হয়েছিল। এবারের গণভোট নিয়ে এখনও আইন হয়নি। আইন প্রণয়নের পর কমিশন পরবর্তী প্রস্তুতি শুরু করবে।